1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 3:05 am

আত্রাইয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, দেশীয় ছোরাসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
  • 13 Time View
Oplus_16908288

নওগাঁর রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে গাছের ডাল ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র একটি লোহার ছোরা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার মহাদিঘী এলাকায় আঞ্চলিক মহাসড়কের ওপর খেজুরগাছের ডাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি দেশীয় লোহার তৈরি ছোরা ফেলে যায়। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. বেলাল প্রামানিক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি আত্রাই উপজেলার মহাদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত কেরামত প্রামানিকের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার বেলাল প্রামানিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost