1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 3:05 am

ময়মনসিংহে পর্যটন নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 16 Time View

ময়মনসিংহে পর্যটন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের হলরুমে এ সভার আয়োজন করা হয়। রাউন্ড টেবিল বাংলাদেশ ও সিটি কলেজিয়েট স্কুলের যৌথ আয়োজনে এবং পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম। সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাংস্কৃতিক কর্মী কবি আলী ইউসুফ। ব্যতিক্রমী এ আয়োজনে দুইজন জাপানি নাগরিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ ছাড়া আলোচনায় অংশ নেন দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন এবং লায়ন মো. ইউসুফ আলী রিমন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost