1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:01 am

গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দাওয়াতপত্র বিতরণ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
  • 18 Time View

গণপ্রকৌশল দিবস ২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দাওয়াতপত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোরশেদ সুমন। মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি জেলা শাখার কোষাধ্যক্ষ জিএন ভট্টাচার্য ও চাকরি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মোমিনকে সঙ্গে নিয়ে দিবসটি ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করার লক্ষ্যে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেনের হাতে দাওয়াতপত্র তুলে দেন। এর আগে দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি  মিনারুল ইসলাম খানকে দাওয়াতপত্র প্রদান করা হয়। এ ছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলের হাতেও প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র তুলে দেন আইডিইবি নেতারা। দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে এ দাওয়াতপত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost