1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:00 am

চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা ডিএপি সার পাচারের চেষ্টা, ডিলারের কারাদণ্ড

শাহাদত হোসেন
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
  • 12 Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে ৮০ বস্তা ডিএপি সার পাচারের চেষ্টার অভিযোগে এক বিসিআইসি সার ডিলার ও এক নসিমনচালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতে দোষ স্বীকার করায় সার ডিলারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং নসিমনচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমনচালক মো. মতিন (৪৮)। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। পরে আদালত সার ডিলার গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপরদিকে, নসিমনচালক মো. মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী সময়ে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় সারগুলো রাখা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ডিলার গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে সার মজুত, পাচার ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost