1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:00 am

দুর্গাপুরে ১৯ মামলার আসামি শুটার শামীমের ভাই বদি গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
  • 5 Time View

নেত্রকোনার দুর্গাপুরে ১৯টি মামলার আসামি বদিউল আলম বদি ওরফে বদিউজ্জামানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা বিভিন্ন মামলায় তার নাম রয়েছে। সম্প্রতি সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বদিউল আলম বদির বিরুদ্ধে ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুর্গাপুর থানায় অন্তত ১৯টি মামলার রেকর্ড রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে আঘাতের অভিযোগ রয়েছে। বদি দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়ালের ছোট ভাই। তিনি সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি হিসেবে আলোচিত ‘শুটার শামীমের’ ভাই। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বদির বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। সাম্প্রতিক সাংবাদিক আলিফ হত্যা মামলায় অস্ত্র ও অর্থের জোগানদাতা হিসেবে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। আপাতত তাকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। রিমান্ড ও অধিকতর তদন্তের মাধ্যমে হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করা হবে। পুলিশের অপরাধ রেকর্ড (পিসিপিআর) অনুযায়ী, ২০০৫ সালের ২ মে দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার মাধ্যমে বদির বিরুদ্ধে প্রথম মামলা নথিভুক্ত হয়। এরপর ২০১৫, ২০১৮, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি হত্যা ও সহিংসতা মামলায়ও তার নাম রয়েছে। ওই মামলায় ২০২৫ সালের ১৫ মার্চ চার্জশিট এবং ২০ জুলাই সম্পূরক চার্জশিট ও নোটশিট দাখিল করা হয়। এ ছাড়া ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দায়ের হওয়া কয়েকটি মামলায় হত্যাচেষ্টা, গুরুতর জখম ও প্রাণনাশের হুমকির অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। ২০২২ সালের ১৮ ডিসেম্বর এবং ২০২৩ সালের ১৮ জানুয়ারি, জুন ও নভেম্বর মাসে দায়ের হওয়া একাধিক বিস্ফোরক দ্রব্য আইনের মামলাতেও তার নাম রয়েছে। এসব মামলার অধিকাংশের তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ ছাড়া ২০১৮ সালের ১১ ডিসেম্বর ও ২০২২ সালের ৩০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ২০২৩ সালের ২৯ মার্চ সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০২৪ সালের ১৫ জুন তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ছিল। বিশেষ করে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের পর এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে আলোচনা আরও জোরালো হয়। বদির গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু গ্রেপ্তার নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিক হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের প্রকৃত জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে একাধিক মামলার আসামি এবং সাংবাদিক হত্যা মামলার আরেক আসামি কিলার তাজুলকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost