1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 6:04 am

মেহেরপুরে প্রায় ৪ কেজি সোনার বারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • 14 Time View

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। আজ রোববার দুপুরে উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল (৫০) ও একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান। নাজমুল হাসান জানান, মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর পিলারসংলগ্ন নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচারের গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে সেখানে একটি টহল দল অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। বিজিবি অধিনায়ক আরও জানান, তাঁদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost