1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 6:04 am

ফুলবাড়ীতে শ্রমিক কল্যাণ কমিটির অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 46 Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রমিক কল্যাণ কমিটির সাব-অফিস ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। পরে এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) শ্রমিকদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী থানা শ্রম উপকল্যাণ কমিটির (রেজি. নং-২৪৫) সম্পাদক মো. রাসেল পারভেজ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী থানায় গিয়ে শেষ হয়। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাতে ফুলবাড়ী উপজেলার পূর্ব গৌরীপাড়া গ্রামে মেরিনা ফিলিং স্টেশনের সামনে প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী থানা শাখার সাব-অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পূর্ব গৌরীপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল লতিফ বাবু (৫০) ও তাঁর ৪-৫ জন সহযোগীর বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় সংগঠনের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শ্রমিক কল্যাণ কমিটির সম্পাদক মো. রাসেল পারভেজ বাদী হয়ে আব্দুল লতিফ বাবুসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অফিস ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক সংগঠনের সম্পাদক রাসেল পারভেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost