
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কে সন্দেহভাজন ফারুক হোসেনের শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো বাদামি রঙের গুঁড়াজাতীয় পদার্থ উদ্ধার করেন ডিবি সদস্যরা। পরে উদ্ধার করা পদার্থ পরীক্ষা ও শনাক্ত করে ১৫০ গ্রাম হেরোইন বলে নিশ্চিত হয় পুলিশ। গ্রেপ্তার ফারুক হোসেন গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ ৫ নম্বর গ্রামের মো. শহিদ আলীর ছেলে। রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply