1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 7:04 am

দিনাজপুর বোর্ডের যে ৪৯ কলেজ পাসের মুখ দেখেনি

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 12 Time View

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব কলেজ থেকে মোট ২৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বোর্ডের অধীন আট জেলার ৪৯টি কলেজে পাসের হার শূন্য। গত বছরের তুলনায় এবার শূন্য পাসের কলেজের সংখ্যা ছয়টি বেড়েছে শূন্য পাসের কলেজগুলোর মধ্যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেরি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ ও নয়নখাল স্কুল ও কলেজ; সদর উপজেলার আদর্শ কলেজ, পঞ্চপুকুর স্কুল ও কলেজ, রতনীবাড়ী স্কুল ও কলেজ, লক্ষ্মীচাপা সৃজনশীল কলেজ ও গয়াখারবাড়ী মহিলা কলেজ; ডোমার উপজেলার জমিরবাড়ী মহিলা মহাবিদ্যালয় ও বাগডোকরা নিমোজখান হাই স্কুল ও কলেজ; জলঢাকা উপজেলার সামিরউদ্দীন আদর্শ হাই স্কুল ও কলেজ এবং ডিমলা উপজেলার আদাবাড়ী স্কুল ও কলেজ ও জেলা পরিষদ স্কুল ও কলেজ। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ; নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মহিলা কলেজ, কুটিপায়ড়াডাঙ্গা স্কুল ও কলেজ ও চিলাখানা মডেল কলেজ; রাজারহাট উপজেলার সিংগার ডাবড়ীহাট কলেজ, সিংগা ডাবরী হাট বিএল হাই স্কুল ও কলেজ ও পানঘারি লক্ষ্মীপাড়া স্কুল ও কলেজ; উলিপুর উপজেলার হজরত ফাতেমা (রা.) পৌর বালিকা স্কুল ও কলেজ এবং চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল ও কলেজ।ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মড়লহাট জনতা স্কুল ও কলেজ ও রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজ; সদর উপজেলার কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ ও সালন্দর মহিলা কলেজ; রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল ও কলেজ, গগর কলেজ ও রাউতনগর স্কুল ও কলেজ এবং পীরগঞ্জ উপজেলার ইখতিয়ারপুর শহীদ সালাহ উদ্দীন স্কুল ও কলেজ। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল ও কলেজ, দুহুল এসসি হাই স্কুল ও কলেজ ও দক্ষিণ ঘনশ্যাম স্কুল ও কলেজ; হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মডেল কলেজ ও আমিনুর রহমান কলেজ এবং আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল ও কলেজ।দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজ ও সনকা আদর্শ কলেজ; ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল ও কলেজ; বিরামপুর উপজেলার বেপারীতলা আদর্শ কলেজ এবং হাকিমপুর উপজেলার পাউশগাড়া হাই স্কুল ও কলেজ ও বোয়ালদাড় স্কুল ও কলেজ। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ মহিলা কলেজ ও আমাদপুর কলেজ এবং পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজ। পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পাইলট বালিকা স্কুল ও কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দীন কলেজ। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ এবং সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost