1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 7:05 am

কোটচাঁদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 12 Time View
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. রাজীব (৩০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার বড় বামনদহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রাজীব কোটচাঁদপুর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. বাহার কবিরাজের ছেলে। তিনিও স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বামনদহ এলাকার বাসিন্দা মো. সাকিবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। রাজীব বিভিন্ন সময় তাঁর মাদক বিক্রির প্রতিবাদ করে আসছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এরই জেরে শনিবার সকালে সাকিব ধারালো অস্ত্র নিয়ে রাজীবের ওপর অতর্কিত হামলা চালান। এতে রাজীব শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠান। এদিকে ঘটনার পর বড় বামনদহ এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost