1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 7:05 am

স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে গোলাপি সড়ক শোভাযাত্রা

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  • 23 Time View

স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ২৯ ও ৩০ অক্টোবর জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির। এ ছাড়া অংশ নেন হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট, জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার, শওকত উল্লাহ মজিদ বাদশা, ওবায়দুর রহমান গোল্ডেন, ঢাকা থেকে আগত রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান ও কাজী আব্দুল হালিম, সাংবাদিক এন আই মানিকসহ স্থানীয় সুধীজন। শোভাযাত্রায় বক্তারা বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তির সুস্থতার জন্য সময়মতো সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত জরুরি। নিয়মিত স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে জীবন রক্ষা সম্ভব। ‘জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়’—এই প্রতিপাদ্য সামনে রেখে জেলার ১৩টি উপজেলায় স্তন ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করছে হাসপাতালটি। কর্মসূচির অংশ হিসেবে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা ও দিনাজপুর সদর উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost