1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 7:05 am

কালীগঞ্জে ৪০ বস্তা সার পাচারের চেষ্টা, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  • 17 Time View

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাইরে পাচার করে বিক্রির চেষ্টাকালে ৪০ বস্তা টিএসপি সারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার থেকে এসব সার জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলীসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। জব্দ সার ভেজাল প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost