1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 1:54 am

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬
  • 24 Time View

যশোর-খুলনা মহাসড়কের নরেন্দ্রপুর চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই সঙ্গে দুইজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে যশোর সদরের চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— ইজিবাইকের চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) ও আনোর আলী (৭০)। এর মধ্যে আইয়ুব আলী ও বৃষ্টি সাহা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার আলী। আহতরা হলেন— সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮)। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও অন্য দুটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে কোতোয়ালি মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost