1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:09 am

বেলাবোতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর সিদ্ধান্ত

শাহিনুর আক্তার, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  • 19 Time View

নরসিংদীর বেলাবোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন। সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধ ও ইভটিজিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদের জালালি, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদারবর্ম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন। তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় বেলাবো উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost