1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:08 am

পাথরঘাটায় গাছের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও ছাত্রীদের স্বাস্থ্যসামগ্রী প্রদান

পাথরঘাটা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  • 19 Time View
Oplus_16908288

সবুজ পাথরঘাটা গড়ে তোলা, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বরগুনার পাথরঘাটায় তিনটি পৃথক কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষার্থীদের মধ্যে ২০০টি গাছের চারা বিতরণ, রুহিতা বিচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং ৫০ জন ছাত্রীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, পাথরঘাটার আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদিকে, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধবিরোধী সচেতনতা বাড়াতে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রুহিতা বিচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ‘ফুটবলে গড়ি মন, মাদক-অপরাধ রুখতে তারুণ্যের জাগরণ’ স্লোগানে আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, তরুণদের মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখারও গুরুত্বপূর্ণ উপায়। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা এবং সামাজিক সম্প্রীতি বাড়ায়। এ ছাড়া নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল ও সচেতন থাকার পরামর্শ দেন এবং তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।কর্মসূচিগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, বৃক্ষরোপণ, ক্রীড়াচর্চা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং শিক্ষার্থীদের সুস্থ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost