1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:08 am

পাথরঘাটায় ৪৬ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়

পাথরঘাটা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  • 22 Time View
Oplus_16908288

শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বরগুনার পাথরঘাটায় নানা উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে ভাষা ও বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, নাগরিক তথ্য সুরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাথরঘাটা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে তাসলিমা মেমোরিয়াল একাডেমি এবং পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা ও বিতর্ক ক্লাব এবং বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক বলেন, ভাষা ও বিতর্ক ক্লাব শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তি উপস্থাপন ও যোগাযোগ দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত বিতর্ক, ইংরেজি ভাষাচর্চা ও বিজ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। ক্লাসরুমটির উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার পাঠদানকে আরও আকর্ষণীয় ও কার্যকর করার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যবিষয় সহজে বুঝতে সহায়তা করবে। একই বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করা, পাঠদানে আধুনিক কৌশল প্রয়োগ এবং নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পাথরঘাটা উপজেলা কার্যালয়ের উদ্যোগে তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে সাইবার নিরাপত্তা, নাগরিক তথ্য সুরক্ষা ও এআইবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রশিক্ষণে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা, সাইবার বুলিং থেকে সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং এআইয়ের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করা হয়। কর্মসূচিগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, প্রযুক্তিগত জ্ঞান ও সামাজিক দায়িত্ববোধ বাড়বে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং ঝরে পড়া রোধেও কার্যকর ভূমিকা রাখবে এসব কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost