1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:08 am

দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 17 Time View

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে দিনাজপুরে বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার ১৩টি উপজেলায় এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুরের উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন বিরামপুরসহ সাতটি উপজেলায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আগামী ৩০ অক্টোবরও এ কর্মসূচি চলবে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্তন ক্যানসার মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি। সময়মতো রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা নেওয়া গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেন, লোকলজ্জা ও ভয় দূরে সরিয়ে স্তন ক্যানসারের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সময়মতো রোগ শনাক্তকরণের মাধ্যমে এ রোগে আক্রান্ত নারীদের চিকিৎসার সুযোগ বাড়ানো সম্ভব। ‘জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, কোষাধ্যক্ষ জুলফিকার রহমান বাবু, নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট এবং ঢাকা থেকে আগত রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান ও কাজী আব্দুল হালিমসহ অন্যরা। আয়োজক কমিটি জানায়, স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে দিনাজপুর জেলার চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা ও সদর উপজেলায় দুই দিনব্যাপী এ সচেতনতামূলক ক্যাম্পেইন ও সড়ক শোভাযাত্রা পরিচালিত হচ্ছে। কর্মসূচির মাধ্যমে স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost