1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:08 am

দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস উদ্‌যাপন, পরিচর্যাকারীদের স্বীকৃতির দাবি

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 19 Time View

‘স্বীকৃতি থেকে কার্যকর উদ্যোগ’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যাকারীদের কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, সামাজিক সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর উদ্যোগে এবং কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটোল ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রঙিন বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের পরিচর্যাকারী (কেয়ারার) এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর কেয়ারারস অ্যাসোসিয়েশনের (ডিসিএ) সদর সভাপতি তাপসী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত রাখতে কেয়ারাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক দায়িত্ব পালন করছেন। কিন্তু তাঁদের নিরলস শ্রম ও ত্যাগ অনেক সময় আড়ালেই থেকে যায়। কেয়ারারদের কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, তাঁদের মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং অধিকার রক্ষায় কার্যকর আইনি ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. জলধি নাথ রায়, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. উর্মি, সমাজসেবা কার্যালয়ের হাবিবা খাতুন এবং সিডিডির ঢাকা প্রধান কার্যালয়ের অ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর সুকরঞ্জন শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিডির প্রকল্প ব্যবস্থাপক মুকুল কিস্কু। সঞ্চালনা করেন সিডিডির ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়। এ সময় সিডিডি ও সহযোগী সংস্থার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক কেয়ারার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost