
দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)-এর প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন উপহারসামগ্রী ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো. আক্তারুল ইসলাম রাঙা, সহকারী শিক্ষক সুবর্ণা দাস, মোছা. হোসনা বানু, রবিউল ইসলাম, রিয়াজ উদ্দীন, মো. ওবাইদুল্লাহ ও শাহাদাৎ হোসেন এবং গোবিন্দ চন্দ্র শর্মাসহ অন্যরা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় স্নেহা আক্তার রিয়া, শামীম রানা ও মো. রাফসান। এ ছাড়া দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে আগত সহকারী প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, মো. মশিউর রহমান ও আলঙ্গীর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায়ী প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতি তাঁর যে ভালোবাসা তৈরি হয়েছে, তা তিনি কখনো ভুলতে পারবেন না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সময়ানুবর্তিতা, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ সব সময় মেনে চলতে হবে। এসব গুণ জীবনে উন্নতি করতে সহায়তা করবে।অনুষ্ঠানের শেষপর্যায়ে কেক কেটে বিদায়ী প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply