
দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্বুব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চিকিৎসাসেবাসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু ও যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া এবং নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু। এ ছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেডিকেল ও এডুকেশন বিভাগের পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফ উজ জামান, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এ এস এম আক্তার শামীম, সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং জনসংযোগ ও অ্যাসাইনমেন্ট কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনের সময় মহাপরিচালক প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply