
ঝিনাইদহের কালীগঞ্জে একটি রেস্টুরেন্ট থেকে এক নারী ও এক মাদ্রাসাশিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বুধবার ঘটনাটি ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর নাম রুপালী খাতুন। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া নলবিলপাড়া গ্রামে। তাঁর স্বামী প্রবাসে থাকেন। অপর ব্যক্তি হাবিবুল্লাহ। তাঁর বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলায়। তিনি পেশায় একজন মাদ্রাসাশিক্ষক। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ সময়ে তাঁরা একাধিকবার দেখা করেছেন বলে দাবি করেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।সর্বশেষ হাবিবুল্লাহ ওই নারীকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকেন। সেখানে বিয়ের প্রসঙ্গ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে। একপর্যায়ে তাঁদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁদের ঘিরে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়দের দাবি, ওই নারী ও মাদ্রাসাশিক্ষকের মধ্যে বিয়ে নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি সামনে আসে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply