
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ টাকা। বিজিবি আরও জানায়, উদ্ধার করা ট্যাবলেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply