1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 9:11 am

দিনাজপুরে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 18 Time View

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের আয়োজনে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে রোডশোর মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ কাঞ্চন-১-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রশিদ ফজলু, জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারি, নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ এরশাদুরজামান মোল্লা এবং শিক্ষার্থী জাহিদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রবিউল ইসলাম। বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ ও সচেতন চালক তৈরি, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তায় চালক, যাত্রী ও পথচারীদের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে নিরাপদে গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ তিনজন চালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিআরটিএ দিনাজপুর সার্কেলের পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost