1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:58 pm

জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬
  • 47 Time View

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বকুল উদ্দীন মিল্টনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার হাবিবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ। আটক মিল্টন সীমান্ত ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost