
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে ৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শ্রী সমর ঘোষ (মিষ্টি মুখ) এবং সদস্যসচিব হয়েছেন আশরাফুল ইসলাম বাচ্চু (রোলেক্স বিরিয়ানি)। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার বিশেষ সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—মো. নেহাল (মামা বিরিয়ানি), মো. আকরাম হোসেন (হোটেল হাইওয়ে), মাধু ঘোষ (সানন্দা), আদিত্য ঘোষ (পাবনা সুইটস), দেওয়ান মোসাদ্দেক কবীর (ফ্রেন্ডস স্কয়ার), মাহফুজুর রহমান দীপ (দিলশাদ) ও দ্বীপ সাহা (মা মিষ্টান্ন ভান্ডার)। নবগঠিত কমিটির আহ্বায়ক শ্রী সমর ঘোষ বলেন, সমিতির উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবেন বলে তাঁরা আশাবাদী। সদস্যসচিব আশরাফুল ইসলাম বাচ্চু বলেন, নতুন আহ্বায়ক কমিটি সমিতিকে নতুন আঙ্গিকে গতিশীল করার পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁ মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply