1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 4:03 pm

রাজশাহীর বাঘায় বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার,সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • 55 Time View

রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামির দুটি রিকলও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বাঘা থানার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশীদের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এটিএম মাইনুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন (চারঘাট সার্কেল)। এতে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঘা থানা পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, অভিযানে চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো. আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা বেপারীর বাড়ির পশ্চিম পাশে একটি খেজুরবাগান থেকে উদ্ধার করা হয় একনলা কাটা বন্দুক। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে। অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ আরও জানায়, অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামির দুটি রিকল পাওয়া গেছে। দুর্গম চরাঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অপরাধসংক্রান্ত বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে বাঘা থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost