1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 3:52 pm

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬
  • 77 Time View
চুয়াডাঙ্গায় আগামী ২০ মে থেকে হিমসাগর আম সংগ্রহের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অন্যান্য আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে শহরের মহিলা কলেজপাড়ার একটি আম বাগান থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শমীম, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, আম চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি আব্দুল করিমসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীবৃন্দ।
Show quoted text

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost