1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 3:52 pm

ঝিনাইদহে ভাড়াবাসায় মিললো তরুণীর মরদেহ, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬
  • 76 Time View

ঝিনাইদহ শহরের একটি ভাড়াবাসা থেকে খুশি খাতুনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের বাসা লাশ উদ্ধার করা হয়।

খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনির আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে। তিনি সম্প্রতি পাগলাকানাই মোড়ে অবস্থিত ‘আন্তরিক হোটেল’ নামে খাবার হোটেলে কাজ নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুশি খাতুন সপ্তাহখানেক আগে শহরের পাগলাকানাই এলাকায় সায়াদাতিয়া সড়কের পাশে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষে স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে বাসায় আসেন। পরে সকালে ঘরের এক পাশের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়া না দেওয়ায় পেছনের দরজা খোলা পেয়ে গিয়ে ঘরের মেঝেতে খুশির লাশ পান। তাঁর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। লাশের পাশেই ওড়না পড়ে ছিল।

আন্তরিক হোটেলের মালিক রফিক আনোয়ার সাবু বলেন, খুশি খাতুন আমার হোটেলে ১৫ দিন আগে কাজ নেন। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কাজ করে চলে যান। সকালে তাঁর মৃত্যুর খবর পেয়েছি।

বাসার মালিক বেবি খাতুন জানান, খুশি খাতুন ও তাঁর রিকশাচালক স্বামী সোহাগ হোসেন বাসা ভাড়া নেন। মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গেই বাসায় ফেরেন খুশি। বুধবার সকালে অনেক বেলা হলেও না ওঠায় প্রতিবেশীরা ঘরে গিয়ে খুশির লাশ পান।

খুশিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের। সদর থানার ওসি আসাদুউজ্জামান জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক সোহাগকে ধরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost