মেহেরপুরে ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে খালাতো ভাইকে হত্যা
মেহেরপুর প্রতিনিধি:
Update Time :
বুধবার, মে ৬, ২০২৬
58 Time View
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন গোলাম হোসেন (৪৬) নামে এক রিকশাচালক। মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার রেহেসান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামিরুল ইসলাম কালু ও রিকশাচালক গোলাম হোসেন সম্পর্কে খালাতো ভাই। গেল ২ মে গোলাম বাড়ির ফেরার পথে রিকশার আঘাতে প্রতিবেশী এক নারীর প্রাচীর ভেঙে যায়। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে প্রাচীর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন গোলাম।
কথামতো পরদিন প্রাচীর নির্মাণ করে দেন গোলাম হোসেন। তবে টিনের ফটক লাগাতে পারেননি। মঙ্গলবার সন্ধ্যার দিকে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হলে ওই নারী তার পথ রোধ করেন। শুরু হয় তাদের মধ্যে বাগবিতণ্ডা। এক পর্যায়ে ওই নারী সামিরুল ইসলাম কালুকে ডেকে আনেন। তার সঙ্গেও গোলাম হোসেনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে কালুর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে গোলাম হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, প্রতিবেশী নারীর পরকীয়ার বলি হলো তার স্বামী গোলাম হোসেন। কোনো কারণ ছাড়াই ওই নারী তার স্বামীর ওপর আক্রমণ করে। আর তার ডাকে সাড়া দেন পরকীয়া প্রেমিক সামিরুল ইসলাম কালু। খালাতো ভাই হয়েও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তার স্বামীকে। এর সুষ্ঠু বিচার চান তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply