1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 12:12 pm

গাংনীতে আবারও বোমা সদৃশ বস্তুসহ চিরকুট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 30 Time View

এক মাস না পেরুতেই মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটার অদূরে শরিফুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বুধবার (১৭ জুন) সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু এবং একটি হুমকি চিরকুট দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গাংনী থানার কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া হাতের লেখা চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বোসবি না। যারা বোসবি তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।

উল্লেখ্য, ইতোপূর্বে ২০ মে ২০২৬ তারিখে শেষবারের মতো মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের সরদারপাড়ার রিয়াজ আলী মন্ডলের ছেলে আতিকুল আলম হানিফের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost