1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 12:03 pm

আজ থেকে নতুন নিয়মে চলবে দোকান-শপিংমল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 50 Time View

দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট আজ বৃহস্পতিবার থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতদিন এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ করার নির্দেশনা কার্যকর ছিল। বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের জানিয়েছেন যে আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।’ মো. হেলাল উদ্দিন এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান। এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের ছুটি শেষে আগের সিদ্ধান্ত অনুযায়ী আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখা শুরু হয়। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত দুই ঘণ্টা ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost