1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 12:54 pm

চুয়াডাঙ্গায় ওএমএস চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 39 Time View

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির খাদ্যশস্য অবৈধভাবে পরিবহনের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  অভিযানকালে একটি আলমসাধু (ভ্যানগাড়ি) থেকে ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, এগুলো সরকারি ওএমএস কর্মসূচির খাদ্যপণ্য। এরপর তা জব্দ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুরাতন স্টেডিয়াম এলাকার একটি ডিলার গুদাম থেকে এসব খাদ্যশস্য বের করে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সংশ্লিষ্ট ডিলার সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছে প্রশাসন। অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলেও জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ জানান, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। তারা সরকারি খাদ্যপণ্য অবৈধভাবে বিক্রির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। অভিযানকালে জেলা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost