1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 10, 2026, 7:14 pm

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে দুটি গ্রেনেড উদ্ধার

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
  • 22 Time View
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান প্রবেশপথের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিমানবন্দরের মূল ফটকের সামনে ফুলের গাছের মধ্য থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। জানা গেছে, বিমানবন্দরের প্রধান ফটকের সামনে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন এবং নিরাপত্তা জোরদার করেন। পরবর্তীতে সিপিএসসি ও সদর কোম্পানি, এসআরবি-৫, রাজশাহী এবং রাজশাহী মহানগর পুলিশের যৌথ অভিযানে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উদ্ধার হওয়া গ্রেনেড দুটি কোথা থেকে এসেছে এবং কারা সেগুলো সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় পরবর্তী আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost