1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 10, 2026, 7:14 pm

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
  • 35 Time View

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ অক্টোবর মাসে খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। উপজেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছেন দামুড়হুদার ইউএনও লাভলী ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তার। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও করণীয়বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ইউএনওদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অক্টোবর মাসের মূল্যায়নে ১০৩ শতাংশ পারফরম্যান্স নিয়ে দ্বিতীয় হয়েছেন দামুড়হুদার ইউএনও লাভলী ইয়াসমিন এবং ১০২ শতাংশ নিয়ে তৃতীয় হয়েছেন আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তার। ইউনিয়ন পর্যায়ে সেপ্টেম্বরে ১৩০ শতাংশ পারফরম্যান্স নিয়ে আলোকদিয়া এবং অক্টোবরে ১৩৫ শতাংশ নিয়ে মোমিনপুর ইউনিয়ন প্রথম স্থান অর্জন করেছে। সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। বিশেষ করে মৃত্যু নিবন্ধনের হার বাড়াতে প্রতিটি কবরস্থানে স্থানীয় ইমামদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। মৃত্যু নিবন্ধন না থাকায় অনেক সময় ওয়ারিশরা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। চুয়াডাঙ্গা জেলার এ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক। এদিকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার দেলোয়ার হোসেনকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ৭ নভেম্বর ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান, ইউএনও তিথি মিত্র, দীপক কুমার সাহা, শিল্পী মণ্ডল, আবিদুল হাসান শিমুল, ডা. শামীমা ইয়াসমিন, শাহ আলম সনি, অ্যাডভোকেট মানিক আকবর, বিপুল আশরাফ, চির কুমার সাহাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost