কুষ্টিয়ায় নানা আয়োজনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
রফিক, কুষ্টিয়া প্রতিনিধি
Update Time :
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
20 Time View
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট (কুসপই) প্রাঙ্গণে আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমীন অন্যান্য অতিথিদের সঙ্গে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আইডিইবির সদস্য প্রকৌশলী, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মীর মশাররফ হোসেন সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী বাদশা মামুনার রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আশরাফ আলী (সাবেক ভিপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী মো. লিয়াকত আলী, প্রকৌশলী মো. জামাত আলী, প্রকৌশলী মো. সাহাউদ্দৌলা এবং সহসভাপতি প্রকৌশলী মো. সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি সদস্য ও কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা, প্রকৌশলী রুহুল আমিন, মহিলা ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক প্রকৌশলী সাবিনা ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুজ্জামান, দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. জামিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. খাদিমুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মো. ইয়ামিন হক এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী মো. সোহেল রানা। এছাড়া নির্বাহী সদস্য প্রকৌশলী মো. রাফিজ আহমেদ রনি, প্রকৌশলী মো. পলাশ শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডিইবি সদস্য প্রকৌশলীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি শিক্ষার প্রসার এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply