1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 10, 2026, 6:21 pm

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 22 Time View

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে সমবায় মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় সমবায়ীদের উৎপাদিত পণ্য ও বিভিন্ন কার্যক্রম প্রদর্শনে ১১টি স্টল অংশ নেয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে শতাধিক সমবায়ী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করতে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্থানীয় সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান বলেন, সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সমবায়ের মূল চেতনা ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাগত বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন, সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়ন সম্ভব। এ সময় সমবায় সমিতিগুলো স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ জেলা প্রশাসন ও সমবায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আলোচনা সভায় সমবায় খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, কার্যক্রম ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় সমবায়ী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost