
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধার করা মাদকের সিজার মূল্য ৩২ হাজার ৪০০ টাকা। সোমবার (২৬ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় ৪২ বিজিবির দানাজপুর বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন ৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply