1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:45 am

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • 22 Time View

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ২ নম্বর গেটের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জ্বল, মো. আখতারুজ্জামান জুয়েল এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী।  আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা (সাবেক ইউপি চেয়ারম্যান), সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কোতোয়ালি বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দীক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন, মাহবুবুল হক হেলাল, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্যসচিব মো. রেজাউর রহমান রেজা। আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল আজম সোহেল, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্যসচিব রিফাত চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড এবং ১০টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost