
নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক নেতা মাকসুদ আলম। শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। মাকসুদ আলম নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাচাই-বাছাই করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। তাঁর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন মাকসুদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, মানবাধিকার চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা এটিএম আক্তার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরমান চৌধুরী এবং সঞ্চালনা করেন কানিজ ফাতেমা। এবারের সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ঢাকার ১৯ জনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তাঁদের মধ্যে প্রভাষক, রাজনীতিবিদ, পিএইচডি ডিগ্রিধারী, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং শেরে বাংলা এ কে ফজলুল হককে নিয়ে গবেষণায় যুক্ত তিনজন গবেষকও ছিলেন। অ্যাওয়ার্ড বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষুদে শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply