1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 1:05 pm

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  • 14 Time View

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার।শনিবার (২৪ অক্টোবর) রাত ৩ টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লার বাড়িতে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। তারা জানালা দিয়ে প্রথমে বাধনের বাবা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বলে। দরজা খুললে পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে তাকে খুঁটির সঙ্গে বাধা অবস্থায় দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ডাকাতির ঘটনাটি একটু সন্দেহ আছে। কারণ মাসুম মোল্লার কাছে অনেকে টাকা পাবে। এই জন্য সে নাটক সাজিয়ে ডাকাতি বলার চেষ্টা করছে বলে সন্দেহ করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost