1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 1:05 pm

নাটোরে মাস্টার প্যারেড ও কল্যাণ সভা, কর্মদক্ষতায় পুরস্কৃত পুলিশ সদস্যরা

নাটোর প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  • 47 Time View

নাটোর জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। সকালে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা ও কর্মদক্ষতা পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানান তিনি।প্যারেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী। প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের মোটরযান শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, অস্ত্রাগার, পুলিশ হাসপাতালসহ বিভিন্ন শাখা ও দপ্তর পরিদর্শন করেন।সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণসংশ্লিষ্ট বিষয়গুলো শোনেন পুলিশ সুপার। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। সভায় মাদকদ্রব্য উদ্ধারে সাফল্য, ইমুসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ে জড়িত আসামিদের গ্রেপ্তার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে জনগণকে মানসম্মত পুলিশি সেবা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কল্যাণ সভায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), আরআই, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণের কাছে উন্নত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost