1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 11:53 am

চুয়াডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
  • 19 Time View
Oplus_16908288

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ আলী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী গাংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইন ৫২টি পুরিয়ায় রাখা ছিল। গ্রেফতার আহাদ আলী উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া এলাকার কাদের শেখের ছেলে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) এস এম নিয়ামুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। হারদী গাংপাড়া এলাকায় রফিকুলের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে আহাদ আলীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানে তার হেফাজত থেকে ৫২টি পুরিয়ায় রাখা ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল, একটি স্যামসাং স্মার্টফোন ও একটি আইটেল বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহাদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost