
রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে নগরীর টি-বাঁধ ও চিড়িয়াখানা এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রীরামপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছে টুরিস্ট পুলিশ রাজশাহী জোনের একটি দল। ১৮ অক্টোবর ২০২৬, রোববার বিকেল সাড়ে ৪টায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, পূজামণ্ডপের নিরাপত্তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও আনসার সদস্যরা স্থায়ী ও শিফটভিত্তিক দায়িত্ব পালন করছেন। এদিকে, ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় টি-বাঁধ এলাকায় প্রবেশাধিকার আপাতত নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও উৎসবস্থলে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply