1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 3:46 pm

নীলফামারীতে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 72 Time View

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ৫৭০ টাকা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৭০০ টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড়সংগলশী খামাতপাড়া গ্রামের মৃত ফারুকের ছেলে মো. আলামিন (১৯) এবং একই গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মো. মোনা ইসলাম (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আবু ইকবাল পাশার তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সোমবার (১৯ অক্টোবর) সংগলশী ইউনিয়নের বড়সংগলশী খামাতপাড়া গ্রামে ওমর ফারুকের বসতবাড়ির সামনে তিস্তা সাইড ক্যানেলের পূর্ব পাশে একটি কাঁচা রাস্তা থেকে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আলামিনের কাছ থেকে ১২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে, মোনা ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৫৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মামলার পর গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost