
আসন্ন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলামের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নন্নীবাজার থেকে শোডাউনটি শুরু হয়ে নন্নী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন নজরুল ইসলাম। পাশাপাশি তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। নজরুল ইসলাম নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউনে শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোডাউন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বলেন, “আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply