1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:36 pm

নওগাঁয় ৬০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 44 Time View

নওগাঁয় পুলিশের অভিযানে ৬০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর থানার পার নওগাঁ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. নুরু প্রামানিক (৩৮) ও মো. কালাম হোসেন (৫২)। নুরু প্রামানিকের পিতার নাম মৃত মকবুল হোসেন এবং কালাম হোসেনের পিতার নাম মৃত আব্দুল লতিফ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানা পুলিশের একটি দল পাইকপাড়া মোড় থেকে মাগুরাগামী পাকা সড়কের পাশে জনৈক উজ্জ্বলের পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost