1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:36 pm

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 27 Time View

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি অনলাইনে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলনকক্ষে সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট বিল্ডিং শাখা, দিনাজপুরের আয়োজনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ব্যবহার করে এসব ফি ও চার্জ আদায়ের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক (এসপিও) কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, দিনাজপুর সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহঃ তহসীনুর রহমান রেজা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ সুলতান মাহমুদ এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী। সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংক দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার প্রহলাদ বসাক, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. মাহাবুবুর রহমান, কর্মকর্তা মোঃ শামীম মাহমুদ এবং সোনালী ব্যাংক পিএলসির রংপুরের সফটওয়্যার রিজিওনাল সেলস (আরএসএম) মোঃ আবু ফিরোজ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক কামরুন নাহারের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসির পক্ষে প্রিন্সিপাল অফিস, দিনাজপুর সাউথের ডিজিএম মহঃ তহসীনুর রহমান রেজা এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সোনালী ব্যাংকের কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost