1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 5:32 pm

হাকিমপুরে চাচা হত্যার অভিযোগে ভাতিজা গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • 24 Time View

দিনাজপুরের হাকিমপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা মো. তামজিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার তামজিদুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত আজাদুল ইসলামের ছেলে। এসআরবি জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের সঙ্গে তার ভাতিজা তামজিদুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তামজিদুল মোটরসাইকেলে চড়ে চাচার বাড়িতে যান। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির বারান্দায় জমি নিয়ে আলোচনার একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে রফিকুলের গলা চেপে ধরেন এবং বুকে সজোরে তিনটি ঘুষি মারেন। এ সময় অন্য এক আসামিও রফিকুলের নাক-মুখ, বুক ও পিঠে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পরিবারের সদস্যরা রফিকুলকে বাঁচাতে এগিয়ে এলে দুই আসামি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত রফিকুলের মুখ দিয়ে রক্তমিশ্রিত বমি হওয়ায় তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. তানজিয়ারা (৩৮) বাদী হয়ে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost