1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:35 pm

ময়মনসিংহে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে বিএনপির স্মরণসভা

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • 39 Time View

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এ কে এম মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও প্রয়াত মোশাররফ হোসেনের ছোট ভাই আলহাজ জাকির হোসেন বাবলু এমপির সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব মো. রুকুনোজ্জামান সরকার রোকন।

এ ছাড়া বক্তব্য দেন জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু, সদস্যসচিব সোহেল খান, জেলা দক্ষিণ যুবদলের সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বলেন, ময়মনসিংহের মুক্তাগাছার কৃতিসন্তান এ কে এম মোশাররফ হোসেন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন একজন রাজনীতিবিদ। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। স্মরণসভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost