1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 5:32 pm

ময়মনসিংহে বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসে আইসিইউ ব্যবস্থাপনা ও ডেঙ্গু রোগী নিয়ে সেমিনার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • 34 Time View

১৮০তম বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস পালন উপলক্ষে ময়মনসিংহে ‘আইসিইউ ম্যানেজমেন্ট অ্যান্ড ডেঙ্গু পেশেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর বাইপাস মোড়ের হাওয়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টসের (বিএসএ-সিসিপিপি) ময়মনসিংহ শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান খান। সভাপতিত্ব করেন বিএসএ-সিসিপিপি ময়মনসিংহ শাখার আহ্বায়ক ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোরশেদ আলম, একই প্রতিষ্ঠানের অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবুল কালাম আজাদ খান ও অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, ডা. পারভেজ শামস, ডা. ঈশা খান রাজ, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইসহাক এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আল্লামা ইকবাল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আমির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল কাউসার আরমান। সেমিনার আয়োজনে সহযোগিতা করে ইউনিমেট ফার্মা লিমিটেড। আলোচনা শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও চিকিৎসকেরা নৈশভোজে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost